ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মাগুরায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাগুরায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে জেলার সদর উপজেলার বড়খড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার জাগলা গ্রামের শাহাদত বিশ্বাসের ছেলে সোহাগ (৩০) ও মাগুরা সদরের ঘোড়ামারা গ্রামের মোস্তফা মোল্যার ছেলে তাহেরুল (৩০)।


মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন দৈনিক অধিকারকে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরার দিক থেকে ছেড়ে আসা ওই ট্রাকটি বড়খড়ি এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে অতিক্রম করার সময় বিপরীত দিকে থেকে আসা ওই মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তাহেরুল নিহত হয়। পরে আহতাবস্থায় সোহাগকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় সোহাগেরও মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

ads
ads
ads

Our Facebook Page

↑